চিনি ও গুড় শিল্পের কাঁচা মাল নিশ্চিত করার লক্ষ্যে ঠাকুরগাঁও সহ দেশের ১৬টি চিনি কল এলাকায় সুগার বিট চাষ হচ্ছে। 

শীত প্রধান অঞ্চলের ফসল সুগার বিট ঠাকুরগাঁওয়ে বাণিজ্যিক ভিত্তিতে চাষের জন্য ৭৫ কোটি টাকা একনেকে অনুমোদন দিয়েছে সরকার বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. এনায়েত হোসেন।

জানা গেছে, দেশের চিনি ও গুড় শিল্প লাভ জনক প্রতিষ্ঠান হিসেবে বাঁচিয়ে রাখতে সুগার বিট চাষ বাদ প্রযুক্তি উন্নয়নের জন্য এই পাইলট প্রকল্প নেয়া হয়েছে। ইতিমধ্যে ই্ক্ষু ও সুগার ক্রপস্ গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞানীরা সুগার বিটের উপযোগীতা যাচাই করে বাণিজ্যিক ভাবে উৎপাদন করা সম্ভব বলে প্রত্যায়ন করেছে। সুগার বিট থেকে চিনি- গুড়, পশু খাদ্য,ইথানল ছাড়াও বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন করা সম্ভব।

পারভেজ/নাজিব