জাপান থেকে মেট্রোরেলের পঞ্চম চালানে ৮ বগি ও ৪টি ইঞ্জিন পৌঁছেছে মোংলা বন্দরে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মাদ মূসা জানান, শনিবার সকালে বন্দরের ৯ নম্বর জেটিতে বগি ও ইঞ্জিন নিয়ে নোঙর করে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি এসপিএম ব্যাংকক।

সন্ধ্যার মধ্যে এসব সরঞ্জাম খালাস শেষ হবে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

গত ১৪ সেপ্টম্বর জাপানের কোবে বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে জাহাজটি ছেড়ে আসে। জাহাজে মেট্রোরেলের বগি ছাড়াও আরও ৩২টি প্যাকেজের সরাঞ্জম এসেছে বলে জানিয়েছেন বিদেশী জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপ কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক মো: ওহিদুজ্জামান।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মাদ মূসা বলেন, মোংলা বন্দরের সক্ষমতা কয়েক বছরে বেশ বৃদ্ধি পেয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিসহ মূল্যবান যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে এসেছে। আশাকরি ভবিষ্যতে সরকার মোংলাবন্দরের মাধ্যমে গুরুত্বপূর্ণ মালামাল আনায়ন করা যাবে।

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ইনারবার ড্রেজিংসহ অনেক কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে দাবি করেন তিনি।

এমবি