নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির গাড়ি আটকে চালকসহ তিন জনকে গুলি করে ২৮ লাখ ৪৭ হাজার ছিনতাই করেছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা।

এ সময় একজন গুলিবিদ্ধ ও সঙ্গে থাকা অপর দুইজনকে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের ফতুল্লার কাশীপুর দেওয়ান বাড়ি এলাকাতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গাড়ি চালক রজ্জব আলী (৪৮) গুলিবিদ্ধ হয়েছেন। অপর দুইজন নিরাপত্তা প্রহরী আবুল বাশার (৪৫) ও অ্যাকাউন্ট অফিসার রমিজ উদ্দিন(৪০) ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন।

আহতরা জানান, দুপুরে তারা গাড়িতে করে ফতুল্লায় সোশ্যাল ইসলামি ব্যাংক শাখা থেকে ২৮ লাখ ৪৭ হাজার টাকা উত্তোলন করে তাদের কোম্পানির নিজস্ব হাই এস গাড়িতে করে মুন্সিগঞ্জ যাচ্ছিলেন। পথে দু’টিমোটরসাইকেলে করে আসা ৪/৫ জন ছিনতাইকারী গাড়ি আটকানোর চেষ্টা করে। বাধা দিলে রজ্জব আলীকে লক্ষ্য করে গুলি ও অপর দুইজনকেকুপিয়ে জখম করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। গুলিবিদ্ধ ও আহতদেরনারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানারভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এমএম