অল্প বৃষ্টিতেই রাজধানীর অন্যতম শপিং সেন্টার নিউমার্কেট এলাকা প্লাবিত হয়ে যায়। যার ফলে ক্রেতাদের নানা দুর্ভোগে পড়তে হয়। একটু বৃষ্টি হলেই মার্কেটের গলির ভিতর হাটু পরিমাণ পানি জমে যায়।

আজ (বৃহস্পতিবার) দুপুর দুইটার দিকে হঠাৎ বৃষ্টিতে মার্কেটের গলিগুলোতে পানি জমলে শহরের নানা প্রান্ত থেকে কেনাকাটা করতে আসা মানুষগুলো বিপাকে পড়ে যায়।

মার্কেট এলাকায় রিক্সা প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় মার্কেট থেকে বের হতে গিয়ে  ক্রেতাদের অনেক দূর্ভোগে পোহাতে হয়।  বিশেষ করে মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের আরো বেশি বিপাকে পড়ে

বৃষ্টি থামলেও পানি নিষ্কাশন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় ক্রেতাদের।

পুরো রাজধানী জুড়ে জলাবদ্ধতায় আটকে যাওয়া মানুষগুলোর মতো নিউমার্কেট এলাকার ক্রেতা-বিক্রেতারা এই অবস্থার দ্রুত অবসান চান। 

মানছুরুল/ইম