রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া যাওয়ার কর্মসূচী আবহাওয়া অনূকুলে না থাকার কারণে স্থগিত করা হয়েছে । এই সফরে আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতাদের প্রধানমন্ত্রীর সঙ্গে থাকার কথা ছিল।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন আজ শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।গত ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত ২০তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে ওবায়দুল কাদের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনা এই নিয়ে অষ্টমবার উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন।
জেড





