সুন্দরবনের মান্দারবাড়িয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ৬ বাঘ শিকারী নিহত হয়েছে। এ সময় বাঘের চামড়াসহ অস্ত্র উদ্ধার করা হয়।
আজ রোববার বিকাল ৪টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আর নিহতরা সবাই বাঘ শিকারী। তারা বনে বাঘ হত্যা করে। তাদের কাছ থেকে পাঁচটি অস্ত্র ও বাঘের চামড়া উদ্ধার করা হয়েছে।
তবে বাঘের চামড়ার সংখ্যা এখনও নিশ্চিত করে জানাতে পারেননি ওসি হরেন্দ্র নাথ।
সম্প্রতি এক বাঘ শুমারি কর্মসূচি শেষ করার পর বাংলাদেশের বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের বাংলাদেশ অংশে এখন মোট ১০৬টি বাঘ অবশিষ্ট রয়েছে।
এসএইচ





