চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুমারি সরকারহাট এলাকায় এক বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত হয়েছেন।

রোববার রাত আটটা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রোজী (৩৫), রিনা আক্তার (১২), সিমা আক্তার (১০), ঝুমা (৭) ও মারুফ (৫)।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন এ ঘটনা নিশ্চিত করেছেন।

ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ