শারদীয় দুর্গোৎসবে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, এবার ঝুঁকিপূর্ণ কোনও মণ্ডপ নেই। নিরাপত্তার জন্য তিন ভাগে ভাগ করা হয়েছে পূজা মণ্ডপগুলোকে। পুরো রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা থাকবে। পূজা উপলক্ষে যেসব মেলার আয়োজন করা হয়, সেগুলোও নজরদারিতে থাকবে।

এ সময় মো. শফিকুল ইসলাম সতর্ক করেন, মানুষের সেবা করার যাদের মানসিকতা নেই তারা ডিএমপিতে থাকবে না।

প্রসঙ্গত, চারদিকে এখন শারদীয় দুর্গোৎসবের আনন্দ শিহরণ। শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসবের।

আজ মহাপঞ্চমি। দেবীর বোধন। কাল শুক্রবার মহাষষ্ঠি। দশমিতে দুর্গা বিসর্জন।পাঁচ দিনের এ উৎসব ৮ অক্টোবর বিজয়া দশমির মধ্য দিয়ে শেষ হবে।