রাজধানীর তুরাগ থানাধীন রাজউক নবগঠিত উত্তরা ১৬ নং সেক্টর থেকে আনুমানিক আধা কিলোমিটার দূরের একটি কাশবনের ভেতর থেকে অজ্ঞাত (৬২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

তুরাগ থানার এসআই ইজ্জত আলী জানান, কাশবন থেকে লাশটি উদ্ধার করে থানায় নেয়ার পর কোন তথ্য না পাওয়ায় অবশেষে ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকালে লাশটির শরীরের বিভিন্ন অংশে কাটা-ছেঁড়ার দাগ পাওয়া গিয়েছিল।

এখন পর্যন্ত লাশটির কোনো ঠিকানা পাওয়া যায়নি। কারা, কেন মেরেছে তা জানা যায়নি বলেও জানান তিনি।

কেএইচ