পিরোজপুরের ইন্দুরকানিতে দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান আঃ খালেক গাজী ও ইউপি মেম্বর কিসলু গাজী সহ মোট ১৩ জন গুরুতরভাবে আহত হয়েছেন।
শুক্রবার রাতে উপজেলার গাবগাছিয়া গ্রামে চাচা ভাতিজার জমাজমির বিরোধ নিয়ে এই ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়,বাড়ির সীমানার কেন্দ্র করে উভয়ের মধ্যে ২দিন ধরে বহিরাগত লোক এনে ধাওয়া পাল্টা ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্থানীয় ইউপি সদস্য কিসলু গাজী ও ইন্দুরকানি থানার পুলিশ ঘটনা স্থানে উপস্থিত হয়। এ সময় পূর্ব ঘটনাকে কেন্দ্রকরে পুলিশের উপস্থিতিতে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় পরিস্থিতি সামাল দিতে গেলে আঃ খালেক গাজী,কিসলু গাজী ,স্বপন গাজী ,নিকসন গাজী,রাফি গাজী,ফারুক গাজী,এলিজা বেগম,রফিকুল গাজীসহ ১৩ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ইন্দুরকানি থানায় ওসি নাসির উদ্দিন জানান, শুক্রবার রাতে রানা গাজী বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা করে। পরে অভিযান চালিয়ে আঃ ছালাম গাজীকে গ্রেপ্তার করে।
কেফায়েত/জেড





