নোয়াখালীতে হরতাল প্রতিরোধ করতে রোববার বিকেল ৪.৩০ মিনিটে জেলা মাইজদী প্রধান সড়কে মিছিল ও সমাবেস করেছে আওয়ামীলিগ।

মিছিল শেষে জেলা আওয়ামীলিগের কার্যালয় প্রাঙ্গনে শহর আওয়ামীলিগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে সমাবেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী

অন্যদের মধ্যে ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলিগের সভাপতি শিহাব উদ্দিন শাহীন

শহর আওয়ামীলিগের সাধারন সম্পাদক শহীদ উল্লাহ খান সোহেল, যুবলীগের আহ্বায়ক ইকবাল করিম তারেক, সাধারন সম্পাদক আহসান হাবিব হাছান, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক ইমন ভট্র ও শহর যুবলীগ আহ্বায়ক একরামুল করিম বিপ্লব প্রমুখ।

আরএম