মালয়েশিয়ায় একটি ১৬ তলা ভবনে নির্মাণ কাজ করতে গিয়ে নিচে পড়ে এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত ওই ব্যক্তির নাম রুপ মিয়া। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের দুখাই মিয়ার ছেলে। তার ভাই ফালু মিয়া মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, রূপ মিয়া গত ৬ মাস আগে জাহাজে চড়ে মালয়েশিয়া পাড়ি জমান। এরপর একটি কোম্পানিতে নির্মাণ শ্রমিকের কাজ নেন। কিন্তু এমন মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





