পিরোজপুরের ইন্দুরকানিতে ১ রাতে ৫ বাড়ি ডাকাতি হয়েছে। ডাকাতদের হাতে ৫ জন গুরুত্বর আহত হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল রামচন্দ্রপুর ও পত্তাশী এলাকায় এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে ও সরেজমিনে গেলে জানা যায়, গভীর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল পত্তাশী ইউসুফ হাং এর বাড়িতে হানা দিলে ঘরের লোকজন টের পেলে ব্যার্থ হয়ে পার্শ্ববর্তী এলাকায় ঢুকে একটি মন্দিরের মাইক খুলে নিয়ে যায়।
পরে চর-রামচন্দ্রপুর এলাকায় সুশেন মন্ডল,বিপুল মন্ডল,রতন মজুমদার,নিরঞ্জন মাঝি এদের প্রত্যেক বাড়িতে দরজা ভেঙ্গে ডুকে অস্ত্রের মুখে জিম্মি করে চার বাড়ি থেকে ১০ ভরি স্বর্নালংকার, লক্ষাধিক টাকা,মোবাইল,টস লাইট সহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
ডাকাতের হামলায় সুশেন মন্ডল,বিপুল মন্ডল,রতন মন্ডল, সেবিকা রানী সহ ৫ জন আহত হয়। এছাড়া একই রাতে ডাকাত দল গাবগাছিয়া এলাকার ফরিদ গাজীর বাড়িতে কেউ না থাকায় দরজা ভেঙ্গে ডুকে স্বর্নালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
আহত সুশেন মন্ডল জানান, ৯/১০ জন ডাকাত দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের কে মারাধর করে মালামাল নিয়ে যায়।
ইন্দুরকানি থানার ওসি নাসির উদ্দিন জানান, দুই উপজেলার সীমান্তে হওয়ায় সম্ভবত পার্শ্ববর্তী উপজেলার লোক এসে ঘটনা ঘটিয়েছে।
আমরা খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থানে উপস্থিত। এখন পর্যন্ত আমাদের কাছে লিখিত কোন অভিযোগ আসেনি।
কেফায়েত/এমআর





