কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার এ আদেশ জারি করেন।

রোববার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

স্থানীয়রা জানায়, ভৈরব শহর আওয়ামী লীগের সভাপতি ইফতেকার হোসেন বেনু, সাধারণ সম্পাদক সেফায়েতুল্লাহ সঙ্গে সহ-সভাপতি মিজানুর রহমানের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।

রোববার সকাল ১০টায় ভৈরবের জগন্নাথপুরের কাদির সরকারের মাঠে ওয়ার্ড কমিটি গঠন নিয়ে সমাবেশ ডাকে ভৈরব শহর আওয়ামী লীগের সভাপতি ইফতেকার হোসেন বেনু, সাধারণ সম্পাদক সেফায়েতুল্লাহ’র পক্ষ। পরে একই স্থানে পাল্টা সমাবেশ ডাকে সহ-সভাপতি মিজানুর রহমানের পক্ষ। এতে এলাকার চরম উত্তেজনা বিরাজ করছে।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বাংলানিউজকে জানান, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে জগন্নাথপুরের কাদির সরকারের মাঠ ও আশেপাশের এলাকায় রোববার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

জেএ