বুড়িগঙ্গা নদী থেকে ইয়াসিন (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৩ আগস্ট) দুপুর ১২টায় কামরাঙ্গীরচর ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইয়াসিনের বাবার নাম আক্তার হোসেন বাচ্চু। সে পুরান ঢাকার জননী কিন্ডার গার্ডেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।
ইয়াসিনের মামা মো. বদর উদ্দিন মিঠু বাংলানিউজকে জানান, সোমবার (০১ আগস্ট) বাসা থেকে খেলতে বের হয়ে ইয়াসিন আর ফেরেনি। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পওয়া যায়নি। পরে বুধবার সকালে বুড়িগঙ্গায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
কেরানীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, ইয়াসিনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএনজে





