সরকার, এনজিও এবং প্রাইভেট সেক্টরসহ সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব। মধ্যম আয়ের দেশে পরিণত হতে আগামী ৬ বছরের মধ্যে ১০ শতাংশ জিডিপি অর্জন করতে হবে বলে জানান বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ।
মঙ্গলবার সকালে আগ্রাবাদ চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ অভিমত ব্যক্ত করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ।
তিনি বলেন, এক্ষেত্রে কর্মভিত্তিক শিক্ষা দানের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে শ্রমঘন শিল্পায়ন প্রয়োজন। যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবহন খরচ কমানো বিশেষত রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করতে সক্ষম হবে।
ইউরোপিয়ান ইউনিয়ন ও বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ ট্রেড পলিসি সাপোর্ট প্রোগ্রাম (বিটিপিএসপি)’র আওতায় সমন্বিত বাণিজ্য নীতিমালার খসড়ার ওপর স্টকহোল্ডারদের মতামত গ্রহণের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি ও বিটিপিএসপি’র যৌথভাবে এ সভার আয়োজন করে।
চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ।বিশেষ অতিথি ছিলেন বিটিপিএসপি’র প্রজেক্ট ডিরেক্টর ফকির ফিরোজ আহমেদ।
স্বাগত বক্তব্যে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে বিভিন্ন দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও আঞ্চলিক চুক্তিসমূহ দক্ষতার সঙ্গে সম্পাদন এবং তা বাস্তবায়নে ক্যাপাসিটি বিল্ডিং এর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, খাতভিত্তিক নীতিমালার ক্ষেত্রে বাণিজ্য সুরক্ষা ও বাণিজ্য সুবিধা নিশ্চিত করা না গেলে কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। বিভিন্ন সেক্টরের সর্বোচ্চ সম্ভাবনা নিশ্চিত করতে ননট্রেডিশনাল আইটেমসহ রপ্তানি ঝুড়িকে আরও সমৃদ্ধ করা প্রয়োজন।
বাণিজ্যভিত্তিক প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে একটি সমন্বিত বাণিজ্য নীতি আরও আগে প্রণয়ন করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথি বিটিপিএসপি’র প্রজেক্ট ডিরেক্টর ফকির ফিরোজ আহমেদ বলেন, বাণিজ্য নীতি প্রণয়নে বিশেষজ্ঞ নিয়োগ এবং কানেক্টিভিটি প্রশ্নে কারিগরি সামর্থ্য বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করা প্রয়োজন। বিদেশী বিনিয়োগ বৃদ্ধিতে উদ্যোক্তাদের হয়রানি রোধসহ রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে ইনসেনটিভ চালু করার প্রয়োজনীয়তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন তিনি।
চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ কৃষকের স্বার্থ রক্ষায় মৌসুমের সময় ৩/৪ মাস মেয়াদী ঋণ প্রদানের প্রস্তাব করেন এবং কৃষি পণ্য সংরক্ষণে বিশেষ ব্যবস্থা গ্রহণে সরকারি উদ্যোগ কামনা করেন।
সভায় খসড়া বাণিজ্য নীতিমালার ওপর তথ্যচিত্র উপস্থাপন করেন বিটিপিএসপি’র ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ড. মো. আবদুস সালাম।
চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মো. এমএ মোতালেব, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মো. জহুরুল আলম, মো. রকিবুর রহমান (টুটুল) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি চিফ মো. মোসলেহ উদ্দিন, সরকারি-বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
এমএ





