জয়পুরহাটের কালাই উপজেলায় শিশু (৮) ধর্ষণের দায়ে শাকিল (১৬) নামে এক কিশোরকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ওই শিশুকে ধর্ষণ করা হয়েছে এমন অভিযোগে রাতেই তাকে গ্রেফতার করা হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বিকেলে উপজেলার থুপসারা গ্রামের শফিকুল ইসলামের কিশোর ছেলে শাকিল চতুর্থ শ্রেণীর ওই শিশুটিকে ফুসলিয়ে বাড়ির পাশের পরিত্যক্ত একটি মুরগির শেডে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় রাতে কালাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হলে পুলিশ ধর্ষক শাকিলকে হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করে।
এমআর





