রংপুরের মিঠাপুকুর উপজেলায় বজ্রপাতে আব্দুর রশীদ (৩৫) নামে একজন নিহত হয়েছে।
বুধবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বালারহাটে এ ঘটনা ঘটে। আব্দুর রশীদ বুজরুক তাজপুর গ্রামের আব্দুস সলিম মিয়ার ছেলে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মহিনুল ইসলাম বিষয়টি জানান।
তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে সাইকেলে চড়ে বাজারে যাওয়ার সময় আব্দুর রশীদের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এমই





