মাগুরায় পৌর ছাত্রশিবিরের সভাপতি কামরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তবে পুলিশ আটকের বিষয়টি সোমবার দুপুরে নিশ্চিত করেছে।
মাগুরা সদর থানার ওসি একেএম আজমল হুদা জানান, কামরুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ সিডি, নাশকতার পরিকল্পনার কাগজপত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা সিডি ও বইতে দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও মতিউর রহমান নিজামীকে জাতীয় নেতা উল্লেখসহ সরকারবিরোধী নানা উস্কানিমূলক বক্তব্য রয়েছে।
জাতীয়
মাগুরায় শিবির সভাপতি গ্রেফতার
মাগুরায় পৌর ছাত্রশিবিরের সভাপতি কামরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।





