পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, সাধারণত পুলিশের কেউ’ই অপরাধমূলক কাজ করে না। তবে মুষ্টিমেয় কয়েকজনের কারণে গোটা পুলিশ প্রশাসনের বদনাম ছড়ায়। পুলিশ সদস্যদের মধ্যে যাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আসবে তদন্ত সাপেক্ষে তা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার জুমার নামাযের পর রাজারবাগ পুলিশ লাইন মসজিদে পুলিশ সদস্যদের অংশগ্রহণে বার্ষিক আযান, ক্বিরাত ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন।
প্রতিযোগীতায় ক্বিরাতে প্রথম স্থান অধিকার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কনস্টেবল মোহাম্মদ ফরিদুল ইসলাম। আযানে প্রথম স্থান অধিকার করেন র্যাবে কর্মরত পুলিশ সদস্য পেটি অফিসার নূর মোহাম্মদ। এছাড়া রচনায় প্রথম স্থান অধিকার করেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এর অফিস সহকারী শেখ রেজাউল করিম।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





