ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল রেজানুর রহমান বলেছেন, দেশটির তিকরিত শহরে বাংলাদেশি কোনো নার্স জিম্মি হননি। ইরাকে বসবাসরত বাংলাদেশিরা নিরাপদে আছেন।

গতকাল এনডিটিভির খবরে জানানো হয়, তিকরিত শহরে কর্মরত ১০ বাংলাদেশি নার্সকে জিম্মি করেছে সুন্নিপন্থী সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্টের (আইএসআইএল) জঙ্গিরা।

রেজানুর রহমান জানান, হাসপাতালে কর্মরত ৩১ বাংলাদেশি পুরুষ শ্রমিককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এঁদের বেশির ভাগই পরিচ্ছন্নতাকর্মী। তিনি আরও জানান, এ পর্যন্ত বাংলাদেশি কোনো নাগরিকের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সরকারি হিসাব মতে, ইরাকে ১৪ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক কাজ করেন। তবে বেসরকারি হিসাব অনুযায়ী সংখ্যাটা ৩০ হাজারের কাছাকাছি। এঁদের বেশির ভাগই নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ