টানা ২ ঘন্টা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ঢাকা শহরের বিভিন্ন এলাকা। মঙ্গলবার সকালে প্রবল বর্ষণে জলাবদ্ধ হয়ে ঢাকায় দুর্ভোগে পড়েন নগরবাসী। নগরীর প্রধান প্রধান সড়কে জলাবদ্ধতায় যানবাহন চলাচল বিঘ্ন ঘটে। এতে অনেক স্থানে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

আর তীব্র যানবাহন সংকটের কারণে ভোগান্তির শিকার হন অফিসগামী ও ফেরত সাধারণ মানুষ ও স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী।

বিশেষ করে ঢাকা শহরের অন্যতম পাইকারী বাজার কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও, জিগাতলা ও গুলিস্তান এলাকায় পানিবন্দি হয়ে পড়ে এলাকায় চলাচল লোকজন। এসকল রাস্তায় দীর্ঘ যানজট দেখা যায়।

বৃষ্টির পানি দ্রুত অপসারণ না হওয়ায় ড্রেন ও স্যুয়ারেজ লাইন থেকে বেরিয়ে আসা মলমূত্রযুক্ত দুর্গন্ধ পানি রাস্তায় জমা হয়ে থাকে। আর বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা দোকান বসাতে পারেনি।

এআই