হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টি সোনার বারসহ লাভলু মিয়া (৩৫) নামের এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস প্রিভেনটিভ দলের সদস্যরা। সোমবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।
প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার (এসি) শাহেদুজ্জামান সরকার জানান, লাভলু সিঙ্গাপুর থেকে টাইগার এয়ারলাইন্সের-২৬৫৬ নম্বর ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবন্দরে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে আটক করে তল্লাশি চালানো হয়।
এ সময় তার কাছ থেকে মোবাইল ফোনসেটের ভেতর লুকিয়ে নিয়ে আসা ১০টি সোনার বার উদ্ধার করা হয়।
এআই





