বাংলা সাহিত্যে অনন্য অবদান রাখায় ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮’-এ ভূষিত হয়েছেন চার জন।

এরা হলেন কবি কাজী রোজী, কথাসাহিত্যিক মোহিত কামাল, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং সাহিত্যিক আফসান চৌধুরী।

আজ সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করেন, একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

তবে এ বছর অনুবাদ, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ, নাটক এবং শিশুসাহিত্যে কাউকে এ পুরস্কারের জন্য বিবেচনা করা হয়নি।

এ বছর দশটি বিভাগ থেকে চার বিভাগে চারজনকে পুরস্কার প্রদান করা হচ্ছে। বিজয়ী পাবেন সম্মাননা, ক্রেস্টসহ নগদ দুই লক্ষ টাকা। আগামী পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্ভোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

এএস