কুয়াকাটায় ইয়াবা বিক্রির সময় এক যুবককে আটক করেছে পুলিশ। মহিপুর সোনালী ব্যাংকের পিছন থেকে সোমবার সকাল ১১টায় তাকে আটক করা হয়।

আটক ফারুক সিকদার (৩৫) কুয়াকাটার মহিপুরের আব্দুল খালেক সিকদারের ছেলে।

মহিপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ফারুক সিকদার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর সোনালী ব্যাংকের পিছন থেকে ইয়াবা বিক্রির সময় তাকে আটক করা হয়। তবেএ সময় তার কাছে ইয়াবা পাওয়া যায়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্রেতারা ইয়াবা নিয়ে পালিয়ে যায়।

কেএইচ