খুলনা মহানগরীয় সহপাঠীর হাতুড়ি পেটায় হাসান (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত হাসান গগণ বাবু রোডের ইউসেফ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র এবং স্থানীয় বাসিন্দা অহিদুল শেখের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইউসেফ স্কুলের ছাত্র হাসান ও আদনান রবিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। গ্লাক্সো মোড় এলাকায় পৌছালে কথা কাটাকাটির জের ধরে আদনান পার্শবর্তী কারখানা থেকে হাতুড়ি এনে হাসানের মাথায় আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে।

এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে তার শারীরিক অবস্থাও আরও অবনতি হলে গোপালগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসানের মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুপুর ১২টার দিকে আদনানকে আটক করা হয়েছে। ওই ঘটনায় নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

এমই