সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে ওই কলেজ থেকে অংশ নেওয়া কোন পরীক্ষার্থী পাশ না করার তথ্য পাওয়া যায়।
সংশ্লিষ্টসূত্র জানায়, ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় দৌলতপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ থেকে ২জন পরীক্ষার্থী অংশ নেয়। অংশ নেওয়া দুইজন পরীক্ষার্থী সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশ নিলেও বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে তারা দু’জনই অকৃতকার্য হয়।
এ বিষয়ে দৌলতপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের শিক্ষক ও সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহ আল আজম বিকো জানান, এ কলেজের অধিকাংশ শিক্ষকই অন্য পেশায় নিয়োজিত থাকায় তারা শিক্ষার্থীদের সঠিকভাকে পড়া লেখায় মনোযোগী করতে পারেনি।
যার কারনে যে দু’জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল তারা অকৃতকার্য হয়েছে। উল্লেখ্য, এ কলেজটি এমপিও ভুক্ত না হওয়া সত্বেও জাতীয় করনের তালিকায় রয়েছে। এছাড়াও বিগত বছরেও এ কলেজ থেকে শতভাগ অকৃতকার্য হওয়ার রেকর্ড রয়েছে।
এসএ





