গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন হাট বাজারে নিয়ম নিতির তোয়াক্কা না করে চলছে অবাধে ভেজাল ডিজেল ও মবিলের ব্যবসা।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার সরকার (পেট্রাল পাম্প) ফিলিং ষ্টেশনে ব্যবহৃত পচাঁ তেল মিশ্রিত করে পাইকারী বিক্রয় করে। এসব ডিজেল কিনে একদিকে যেমন যানবাহন কম সময় ধরে চলে তেমনি বিকল হয়ে।
এতে যানবাহন বিকল হয়ে অনেক সময় দুঘর্টনায় পড়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে মানুষজন।ঠিক তেমনি ভাবে যানবাহনের পার্স নষ্ট হচ্ছে। তারা এই ভেজাল তেল ও মবিল বিভিন্ন বাজারে বিক্রি করায় যানবাহন বিকল হওয়ার প্রকপ বেড়ে গেছে। আর এসব খোলা তেল ওজনে কম দেওয়ায় গ্রাহকরা প্রতারিত হচ্ছে।
উপজেলা বিভিন্ন এলাকায় চলছে লাইসেন্স বিহীন ভেজাল ডিজেল,পেট্রোল ও মবিলের জমজমাট ব্যবসা।
সম্প্রতি উপজেলা জুড়ে এমন ভেজাল ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন প্রশাসন এমনদাবী ভূক্তভোগীদের।
এমবি





