যশোর-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই আনসার সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুন) দুপুরে যশোর-খুলনা মহাসড়কের আলীপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ওপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনাগামী মোটরসাইকেলযোগে দুইজন ব্যক্তি সজোরে ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান এবং অপরজনকে হাসপাতালে পাঠানো হয়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. মো: মুক্তাদিরুল হক শুভ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই আনসার সদস্য মো: নজরুল ইসলাম মারা যান। অপরজন মো: শাহাদাৎ হোসেনকে হাসপাতালে আনার পথে তিনিও মারা যান।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো: আবদুল্লাহ জানান, ট্রাকের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন ব্যাটালিয়ন আনসার সদস্য নিহত হয়েছেন। তাদের কাছে থাকা বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর দুটি পরিচয়পত্র পাওয়া গেছে। তাদের বাড়ির ঠিকানা উদ্ধারের চেষ্টা এবং ট্রাকটি আটকের জন্য অভিযান চলছে।
এমবি





