দেশে ১৩ লাখ ছাড়িয়ে গেছে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় দেশে আরও ১৩ হাজার ৮১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৯ হাজার ৯১০ জন।
একই সময়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১২৫ জন আর নারী ১১৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৬৩৮ জন।
একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ১৩ হাজার ৮১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৯ হাজার ৯১০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ১১২ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন।
বুধবার (০৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৫১ হাজার ৯০২টি, আর পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৫১৪টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৯ লাখ ৪৮ হাজার ৬৮৩টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৮ লাখ ৫৭ হাজার ১০টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২০ লাখ ৯১ হাজার ৬৭৩টি।
গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। আর এখন পর্যন্ত ১৬ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ১২ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪১ জনের মধ্যে ১০০ বছরের ঊর্ধ্বে রয়েছেন দুই জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিন জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২২ জন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে পাঁচ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৯৩ জন, চট্টগ্রাম বিভাগের ৬৮ জন, রাজশাহী বিভাগের ১২ জন, খুলনা বিভাগের ৩৬ জন, বরিশাল ও সিলেট বিভাগের ৫ জন করে, রংপুর বিভাগের ১৫ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ৭ জন।
এমবি





