টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আফিমতলা এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষাণিকভাবে তাদের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ওই স্থানে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





