দিনাজপুরের বীরগঞ্জে জাল টাকাসহ মো. আল-আমীন (২০) ও মো. আফিজ উদ্দিন (৪৫) নামে দুজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার পলাশবাড়ী ঢেমঢেমিয়া কালীর মেলার কারিগর হোটেলের সামনে থেকে শনিবার রাত ১০টায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৫০০ জাল টাকা উদ্ধার করা হয়।
আটক আল-আমীন ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব শুকানপুকুরী গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। আফিজ উদ্দিন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ পিঠাপাড়া গ্রামের আবেরা মাহমুদের ছেলে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) কেএম শওকত হোসেন জানান, আটক আল-আমীনের কাছ থেকে দুটি ও আফিজ উদ্দিনের কাছ থেকে সাতটি জাল ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
কেএইচ





