ঠাকুরগাঁওয়ে বিভিন্ন এলাকা থেকে ৪ হাজার ৭ শ ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ড্রেজার মেশিন দিয়ে ধ্বংস করা হয়।
আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসন চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে এসব মাদক দ্রব্য গুলো ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ, এবং পাঁচ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সহ উর্ধ্বতন কর্মকর্তারা।
উলেখ্য যে, মাদকদ্রব্য আইনে ৬৫ টি মামলা ছিলো। তারই ভিত্তিতে উক্ত অভিযান পরিচালিত হয়।
এমআইএস।





