ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসচাপায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিহতের নাম গোলাপ মিয়া (৪৮)। আশুগঞ্জের বড়টল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বুধবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আশুগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস দ্রুত গতিতে ওই স্কুল শিক্ষককে চাপা দিয়ে চলে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশুগঞ্জ নূর মেডিকেল সেন্টারে নেওয়ার পথে তিনি মারা যান। নিহতের লাশ পরিবাবেরর লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
জেইউ





