সুন্দরবনে দু’জন ভারতীয় নাগরিকসহ ১৫ জনকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার রাতে সুন্দরবন পশ্চিম বনবিভাগের ভাঙ্গারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ডের বরাত দিয়ে পুলিশ দাবি করেছে, আটকেরা ‘বনদস্যু’। ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করেছেনে কোস্টগার্ডের সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশী বন্দুক, ৫ রাউন্ড গুলি ও ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, আটকেরা হলেন- মনির শেখ (৩৫), আয়ুব আলী শেখ (৫৩), রিয়াজ শেখ (২৮), শেখ সেলিম হাওলাদার (২৮), জয়নাল আবেদীন (২৮), বাদল তালুকদার (৩০), নরুল ইসলাম (৩০), জালাল মল্লিক (২৮), আশরাফ লস্কার (২৫), আছাদুল ইসলাম (২৮), ফারুক হাওলাদার (২৮), শফিকুল শেখ (২৮), জাফর গাজী (৩০), মানিক মিয়া (৪৫), মজীদ সর্দার (২৮)।

এদের মধ্যে জালাল ও আশরাফ ভারতীয় নাগরিক। তাদের বাড়ি ভারতের চব্বিশপরাগনা জেলায়। অন্যদের বাড়ি সিলেট, নোয়াখালি, খুলনা ও বাগেরহাট এলাকায় বলে জানান তিনি।

ওসি জানান, জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

এমকে