এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি দিয়ে বিমান বাহিনী প্রধান নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার এ আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আদেশটি ১২ জুন থেকে কার্যকর হবে।

মাসিহুজ্জামান আগামী তিন বছরের জন্য বিমান বাহিনীর প্রধান পদে এয়ার চীফ মার্শাল আবু এসরারের স্থলাভিষিক্ত হবেন।

উল্লেখ্য, চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১২ জুন অবসরে যাবেন আবু এসরার।