মাদক মামলায় বরিশালে এক ব্যক্তির ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৫ এপ্রিল) জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক রফিকুর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত বাবুল কৃষ্ণ দে ওরফে বাবু লাল বরিশাল নগরীর বাজাররোড এলাকার মৃত দুলাল চন্দ্র দে’র ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ২০১৪ সালের ০৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে বাজার রোড এলাকা থেকে বাবুল কৃষ্ণ দে ওরফে বাবু লালকে ২২০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ।

এ ঘটনায় ডিবির উপ পরিদর্শক (এসআই) আহসান কবির বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন।

ডিবির ওসি আবুল কালাম আজাদ একই বছরের ২৪ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালত ১১ জনের মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী ফিরোজুল ইসলাম।

এম আর