বরগুনায় মেশিন রিডেবল আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয়েছে।
বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু শামিম আজাদ বুধবার সকাল ১০টায় পাসপোর্ট ফরম পূরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু করেন।
পাসপোর্ট বিভাগের উপ-সহকারী পরিচালক মো. মাসুম বিল্লাহ সাংবাদিকদের বলেন, নিজস্ব জেলা শহরে পাসপোর্ট অফিসের দাবি ছিল বরগুনাবাসীর দীর্ঘদিনের। জনকল্ল্যাণে যাতে তারা কার্যক্রম চালিয়ে যেতে পারেন, সে জন্য গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সওগাতুল আলম, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. হাবিবুর রহমান, বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার প্রমুখ।
ঢাকা, ৩ সেপ্টেস্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





