নওগাঁর আত্রাই উপজেলায় ভটভটি উল্টে সাগর আহম্মেদ (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় রানীনগর উপজেলার বনমালিকুড়ি গ্রামের পল্লব হোসেন (৪০) ও ইসরাফিল আলম (৩৫) নামে আরও দু’জন আহত হন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কালীগঞ্জ-আত্রাই সড়কের বার বিঘা স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর আহম্মেদ জেলার রানীনগর উপজেলার বনমালিকুড়ি গ্রামের ইসলাম আলীর ছেলে।

আত্রাই থানার অফিসার ইন চার্জ (ওসি) আবদুল লতিফ খান জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়া আহতদের আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

কেএইচ