রাজধানীর ক্যান্টনম্যান্ট থানার কালশী থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা যুবকের বয়স আনুমানিক ৩৩ বছর।

প্রত্যক্ষদর্শীদের ধারনা নিহতের ঘটনাটি কথিত বন্দুকযুদ্ধ হতে পারে।

ক্যান্টনমেন্ট থানার এসআই বেনজির আহমেদ জানান, ভোর ৬টা ৪০ মিনিটে ক্যান্টনমেন্ট থানাধীন কালশী এলাকার নতুন রাস্তা সংলগ্ন মোটর কার ওয়ার্কশপের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের ডান কানের উপরে গুলির চিহ্ন ও মাথার পেছনে রক্তাক্ত যখম রয়েছে।

ঢাকা মেডিক্যাল হাসপাতালের মর্গে গিয়ে দেখা গেছে, নিহতের পরনে সবুজ রঙের স্যান্ডো গেঞ্জির ওপরে চেক শার্ট ও অ্যাশ কালারের জাকেট ও ঘিয়া রঙের ফুলপ্যান্ট পরা রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার ওসি আতিকুর রহমান টাইম নিউজ বিডিকে জানান, নিহতের লাশের পাশ থেকে ৭ পেট্রলবোমা ও ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে।

এএইচ