আগামী ২৬ মে দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ উদ্যাপিত হবে। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে আজ ১৪৩৫ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল পহেলা মে থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে।
এ প্রেক্ষিতে আগামী ২৬ রজব ১৪৩৫ হিজরি,১২ জ্যৈষ্ঠ ১৪২১ বঙ্গাব্দ,২৬ মে ২০১৪ খ্রিস্টাব্দ সোমবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মিরাজ উদ্যাপিত হবে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা তছির আহামদ, যুগ্ম-সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মো: মাকসুদুর রহমান পাটওয়ারী,ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজউদ্দিন আহমাদ, বিটিভির পরিচালক গোলাম শফিউদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের পারচালক মো: শাহ আলম প্রমুখ।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
জাতীয়
পবিত্র শবে মেরাজ ২৬ মে
আগামী ২৬ মে দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ উদ্যাপিত হবে। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়





