যশোরের বেনাপোল বাজার থেকে শুক্রবার রাতে দেশীয় মদসহ ১জন নারী ও ২ জন পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করছে র্যাব-৬ ।
র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টহলদল গোপন সূত্রে খবর পেয়ে যশোরের বেনাপোল পোর্ট থানার বেনাপোল বাজারে অভিযান চালিয়ে ৭৩ লিটার দেশীয় মদসহ ৩ জনকে আটক করেছে।
আটকৃতরা হচ্ছেন মোছাঃ বেবি বেগম (৪০),মোঃ হাসান শেখ (৩২),মোঃ ফারুক হোসের (২৮)।
যশোর র্যাব-৬ অধিনায়ক মোঃ ছুরত আলম জানান, বেনাপোল পোর্টথানাধীন বেনাপোল বাজারে অভিযান চালিয়ে ৭৩ লিটার দেশীয় মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হবে।
নাছির





