রাজধানীর মিরপুর এলাকায় যুদ্ধাপরাধের দায়ে মীর কাশের আলীর ফাঁসির রায়ের বিরুদ্ধে ফেসবুকে প্রচারণা চালানোর অভিযোগে একই পরিবারের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এরা হলেন, এফডিসির সাবেক প্রকৌশলী শহীদুল্লাহ্ পাটুয়ারি (৬০), তার দুই ছেলে সাইফুল ইসলাম (৩০) ও সিরাজুল ইসলাম (২৫) এবং মেয়ে ফাহমিদা আক্তার (১৬)।
সোমবার রাত দুইটার দিকে মধ্য পীরের বাগের ৩৪৬-৪, ৩-এ নং বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারদের মধ্যে বাবা ও দুই ছেলে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। ফাহমিদা ইসলামি ছাত্রী সংস্থার সদস্য।
এমএনজে





