রাজধানীর যাত্রাবাড়ীতে তুরাগ বাসের ধাক্কায় মো. মিলন নামে (০৬) এক শিশুর মৃত্যু হয়েছে। মিলন গাইবান্ধা সদর থানার বালাসিঘাট গ্রামের মো. কাইউম মিয়া ও নিমুরি বেগমের ছেলে।
আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর সোয়া ২টার সময় যাত্রাবাড়ীর সামাদ মার্কেটের সামনে তুরাগ পরিবহনের একটি বাস মিলনকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় বাসটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে। শিশুটির মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এএস





