চাঁদপুরে প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে ৫০ জন ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে বৃহস্পতিবার সকালে অভিযান চলাকালে এ জরিমানা করা হয়।

 ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লা সাদিদ জানান, প্রতি ধূমপায়ীর কাছ থেকে ৫০ থেকে ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

হাসপাতালের সামনে থেকে ১২ জনের জরিমানা করা হয়। এ ছাড়াও শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ অভিযান চলতে থাকবে এবং পাবলিক প্লেসে কাউকেই ধূমপান করতে দেওয়া হবে না বলে জানান তিনি।

এমকে