রাজধানীর উত্তরা থেকে ৬ বছর বয়সী অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় আটক করা হয় দুই অপহরণকারীকে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মারুফ

হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুর ও গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে ওই দুই অপহরণকারীকে আটক করা হয়। প্রাথমিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

তিনি জানান, উত্তরা থেকে ছয় বছরের শিশুকে অপহরণ করার পর পরিবারের অভিযোগের ভিত্তিতে গাইবান্ধা ও গাজীপুরে অভিযান চালিয়ে ওই শিশুসহ দুই অপহরণকারীকে আটক করা হয়। এ ব্যাপারে বিস্তারিত জানাতে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

এমএম