নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের জামাইল্ল্যাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই গ্রামের কবির হোসেনের দুই ছেলে আব্দুল খলিল ও ওয়ালিউল্লাহ।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

এমবি