চট্টগ্রাম বন্দরের বঙ্গোসাগরের বহির্নোঙ্গরে সাঙ্গু নদীর মোহনা ৪০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃত মদের বোতলের সংখ্যা ১৯৪৪টি।

রোববার চট্টগ্রাম কোস্ট গার্ড পূর্ব জোনের একটি টহল দল গভীর সমুদ্রে টহল দেয়ার সময় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় অভিযান এসব মদ উদ্ধার করতে সক্ষম হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের কমান্ডার নুরুল হুদা মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে সাঙ্গু নদীর মোহনা এলাকায় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে চ্যালেঞ্জ করে কোস্ট গার্ডের অভিযানকারী দল।

এ সময় ইঞ্জিনচালিত নৌকাটি পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড ধাওয়া করে এটিকে আটক করতে সক্ষম হয়।

পরে নৌকার ভেতর তল্লাশি চালিয়ে ১৯৪৪ বোতল বিদেশ মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

এসএইচ