পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি (জেপি) সমর্থিত প্রার্থী পিতা মো. শাহাদত হোসেন ও বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পুত্র মো. শামসুউদ্দিন এর মাঝে জমে উঠেছে ভোটের লড়াই।

একদিকে প্রবীণ পিতার সামাজিক অবস্থান আর অন্যদিকে যুবক ছেলের সরকার দলীয় সমর্থন। তবে নির্বাচনে পিতা-পুত্রের প্রতিদ্বন্দ্বিতা কোনো পারিবারিক দ্বন্দ্বের ফল নয়। এক হারিতে ভাত খেয়েই দুজনে নামছেন প্রচারনায়। জেলার অন্য সব ইউনিয়নের মতো দুই প্রার্থীর মধ্যে প্রতিহিংসার কোনো ছাপ নেই।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো, শামসুউদ্দিন জানান, জনগন যাকে ভোট দেবে সেই জয়ী হবে।

তবে এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলতঃ ভোটের লড়াইটা হবে পিতা ও পুত্রের মাঝে। আর এ লড়াইতে ইউনিয়নের ৭ হাজার ৩৪৭ জন পুরুষ ও ৭ হাজার ৩০৯ জন নারী ভোটার তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন।

এমই