করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার স্বামী ডা. শফিকুর রহমান রুনু হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থা আশঙ্কাজনক।
ডা. ফিরোজা বেগম (৬৫) নামে ওই চিকিৎসক আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম-সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডা. ফিরোজা বানু মিনু রাজশাহী মেডিক্যাল কলেজের ১৪তম ব্যাচের ছাত্রী। করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্বামী রাজধানীর আল নূর চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ডা. মো: শফিকুর রহমানেরও করোনা শনাক্ত হয়েছে। তিনিও কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন।
এমবি





